বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান

১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ AM
ইরানে বিক্ষোভ

ইরানে বিক্ষোভ © সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে কি না, তা এখনো বিবেচনাধীন রয়েছে। খবর এএফপির।

ট্রাম্প বলেন, অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে তেহরান আর বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। তিনি জানান, আজ অনেক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হবে না।

তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এসব দাবি যাচাই করে দেখেনি। ওভাল অফিসে এক এএফপি প্রতিবেদকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা প্রক্রিয়া অনুযায়ী দেখা হবে।

এর আগে ইরানে বিক্ষোভ শুরুর পর থেকেই ট্রাম্প বারবার ইরানি জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে আসছিলেন। হোয়াইট হাউজের এক আকস্মিক ঘোষণায় তিনি জানান, তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না—এমন তথ্য তিনি পেয়েছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আজ বা আগামীকাল কোনো ফাঁসি কার্যকর হবে না। তিনি দেশজুড়ে সহিংসতার জন্য ইসরায়েলের পরিকল্পনাকে দায়ী করেন।

এর আগে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, তবে কী মাত্রায় পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9