চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক

১৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ AM
উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি © টিডিসি ফটো

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায় যে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় মোসাঃ খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে।

পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে বাপ্পীর বসতঘরের একটি আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলোর উৎস অনুসন্ধানসহ এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950