প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ AM
আসিফ

আসিফ © সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম আসিফ। তিনি একই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আসিফ দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য ও কথাকাটাকাটি হতো। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার সময় তিনি প্রেমিকার সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে স্থানীয়দের দাবি।

নিহত আসিফের মা বলেন, প্রতিদিনের মতো সকালে ছেলেকে ঘুম থেকে ডাকতে তার রুমে যাই। দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি আমার ছেলে রশিতে ঝুলে আছে। আমার কলিজার ধন আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো?

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9