মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিটি

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ AM
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে আগুন

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে আগুন © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক এম আব্দুল মান্নানের স্বাক্ষরিত আদেশে এই কমিটি গঠন করা হয়। আদেশ অনুযায়ী, কমিটিকে নির্দেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক, পুলিশ সুপারের প্রতিনিধি, মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক ও নিরাপত্তা প্রধান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি।

কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ জানান, জেলা প্রশাসকের আদেশ তারা ইতোমধ্যে পেয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নাম চূড়ান্ত হলেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, স্ক্র্যাপ ইয়ার্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা পুরোনো যন্ত্রাংশ, লোহা, টিনসহ বিভিন্ন ধাতব সামগ্রী স্তূপাকারে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন এক পাশে নিয়ন্ত্রণে এলেও অন্য পাশে পুনরায় জ্বলে উঠছিল, ফলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় আট ঘণ্টারও বেশি সময় লেগেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টা থেকে চারটি ইউনিটের ২১ জন ফায়ার ফাইটার টানা অভিযানে অংশ নেন এবং মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, অগ্নিকাণ্ডে স্ক্র্যাপ ইয়ার্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ সামগ্রী উদ্ধার করা গেছে সে বিষয়ে পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করা হবে।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9