টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৪ PM
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © টিডিসি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক চিহ্নিত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে এপিবিএন।

নিহত ডাকাত সদস্যের নাম আবদুর রহিম (৫০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আবদুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) সুশান্ত কুমার সরকার জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির স্ত্রী ছারা খাতুন বলেন, ‘আমার স্বামী আব্দুর রহিমকে রাত ৯টার দিকে তার বন্ধুরা ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9