রাতে আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ AM
মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন

মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন © টিডিসি ছবি

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডেই আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুটি ইউনিট কাজ করে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন এলাকার অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যান।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের কূলঘেঁষা মাতারবাড়ীতে নির্মিত এই তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬