মহেশখালীতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

১২ জানুয়ারি ২০২৬, ১০:২৭ PM
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন জানান, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো সংযোগ নেই।’

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন ছড়িয়ে পরলে এর ভয়াবহতা মারাত্মক হতে পারে ভেবে উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। 

উল্লেখ্য, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজে জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬
‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬