টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

১২ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
আহত মোহাম্মদ হানিফকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা

আহত মোহাম্মদ হানিফকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৭) নামের এক যুবক দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজলুল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নাফ নদ সংলগ্ন চিংড়ি ঘেরে মাছ শিকারে গেলে বাংলাদেশ ভূখণ্ডের ৫নং সীমান্ত পিলারের পাশে হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে হানিফের দুই পা উড়ে গেছে।

স্থানীয়দের দাবি, গতকাল রবিবার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা বাংলাদেশের অংশে মাইন পুঁতে রেখেছিল। পরে সোমবার সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণ হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। ফলে কক্সবাজার-টেকনাফ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা বিএনপির সদস্য জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ব্যারিকেড খুলে দেন।

এ ঘটনায় এলাকার এখনো পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

মাইন বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, ঘটনাস্থলে আমি যেতে পারিনি। শুনেছি মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9