মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ সদস্য আটক, সীমান্তে নিরাপত্তা জোরদার

১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ PM
বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ জন সদস্য

বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ জন সদস্য © টিডিসি ফটো

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে তিন থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ রোববার (১১ জানুয়ারী) সীমান্তবর্তী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে তারা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যসহ পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ সময় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সড়ক অবরোধের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে দ্রুত সেই অবরোধ তুলে নেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৩ জনকে আটক করা হয়েছে। তারা মুলত রোহিঙ্গা। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এদিকে সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মায়ানমার থেকে আসা গুলিতে আফনান(১২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। প্রথমিকভাবে শিশুটি মারা গেছে ধারণা করা হলেও জীবিত আবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি 

তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আটক ব্যক্তিদের পরিচয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950