রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন মা ও চার বছরের শিশুর মরদেহ

১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
মা ও শিশুর মরদেহ

মা ও শিশুর মরদেহ © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এক মা ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন ইসমত আরা (২৬) ও তার ছেলে আবরার (৪)।

স্থানীয়দের ভাষ্যমতে, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে একটি ইট পড়ে থাকতে দেখা গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

স্থানীয়দের মতে, নিহত ইসমত আরা ডিভোর্সী ছিলেন এবং বাবার বাড়ির পাশেই একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না কেউ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নিহত নারীর পিতার ভাষ্যমতে ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতেও তিনি বিভিন্ন সময় নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল।

ওসি আরও বলেন, এলাকাবাসী ও পরিবারের প্রাথমিক ধারণা, ইট দিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে ঘটনাটি এখনো সন্দেহের বাইরে নয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9