মহেশখালীতে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবু হায়দার গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ PM
পুলিশের হাতে আটক এসএম আবু হায়দার

পুলিশের হাতে আটক এসএম আবু হায়দার © টিডিসি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম আবু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাতারবাড়ির তিনতামাঝি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, ‘এসএম আবু হায়দার একাধিক মামলার পলাতক আসামি। তিনি আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ বিভিন্ন মামলার এজাহারে নামীয় আসামি। এসব মামলার কোনোটিতে তিনি আদালত থেকে জামিন নেননি বলে পুলিশ জানিয়েছে।’

জানা যায়, চেয়ারম্যান আবু হায়দার দুপুরে একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যদিও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবুও তিনি এতদিন নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছিলেন।

২০১১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এসএম আবু হায়দার চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় তিনি ৬ হাজার ৮৪ ভোট পান। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, গভীর রাতে ভোট কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬