আবু সাঈদ হত্যা: ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে

০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
শহীদ আবু সাঈদ

শহীদ আবু সাঈদ © ফাইল ছবি

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এবং তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেছে প্রসিকিউশন। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়।
 
এদিন যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

আরও পড়ুন: শপআপ একীভূত হচ্ছে সৌদি ই-কমার্স সারির সঙ্গে, তুলবে ১২শ' কোটি টাকা

গত ২ মার্চ এ বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনে পরিপ্রেক্ষিতে এই চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।
 
প্রসিকিউশন জানায়, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনেন।
 
শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পুলিশের দুজন সদস্য ঠান্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে হত্যা করেন।

আরও পড়ুন: ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এ ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
 
গত ১৩ জানুয়ারি জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬