৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © সংগৃহীত

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষে আজ বুধবার (৯ এপ্রিল) খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আবারও মুখর হয়ে উঠেছে শিক্ষাঙ্গণ, শ্রেণিকক্ষ। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকের ছুটাছুটি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। ছুটির মধ্যে ছিল পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সূত্র জানায়, আজ বুধবার (৯ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে৷

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা।

অন্যদিকে রাজধানীর স্কুলগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা প্রায় সব বই পেয়ে গেছে। শুধু অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে বই পাওয়া বাকি আছে। সেগুলোও স্কুল ছুটির মধ্যে চলে এসেছে। শিক্ষার্থীরা ক্লাসে এলেই বইগুলো বিতরণ করা হবে।

খুলনায় সমাবেশের ডাক ১১ দলের
  • ১৭ জুন ২০২৬
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
  • ১৭ জুন ২০২৬
সাড়ে ৪ হাজার প্রাথমিক বিদ্যালয় পেল ৬৭ কোটি টাকা, কোন স্কুল …
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
×