আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক ২

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
আটক দুজন

আটক দুজন © সংগৃহীত

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণে সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।

আরও পড়ুন: আ.লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস ক্যাডারের কর্মকর্তা কারাগারে

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. কামরুজ্জামান বলেন, রাত ৯টার দিকে আট-দশজনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। পরে আটক ব্যক্তিদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence