বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা

২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ AM
নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়েসুর রহমান। জানা যায়, চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও শাহী সার্ভিসের বাসে আদায় করা হচ্ছিল ৫০০ টাকা। শুক্রবার বিকেলে বিষয়টি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। 

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়েসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা চেক করছি। বাড়তি ভাড়ার সত্যতা পেয়ে জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬