আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 

২৭ মার্চ ২০২৬, ১০:৩৮ AM
আবাসিক ভবনের নিচতলায় তেল মজুদ

আবাসিক ভবনের নিচতলায় তেল মজুদ © টিডিসি সম্পাদিত

শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক তৈরি করে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসিক ভবনের নিচে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুদ রাখার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “ডিজেলগুলো শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, আবাসিক ভবনে বসবাসকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেল অপসারণের সময়ও প্রশাসনের নজরদারি থাকবে। প্রতিষ্ঠানটির অন্যান্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬