শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ PM
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি

নববী আদর্শ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে পিসফুল সোসাইটি শেরপুরের উদ্যোগে ৫ম সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শেরপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পিসফুল সোসাইটির সভাপতি মুফতি হামিদুল্লাহ রাজু।

এর আগে সকাল ১০টা থেকে প্রতিযোগিতার ভাইবা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিসফুল সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা রঈস উদ্দিন, মারকাজুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবুল বাশার এবং মুফতি আল-আমিন সাদী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান শফিউল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামসুল হুদা চৌধুরী, হিলফুল ফুজুল উলামা পরিষদ ভুবারচরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, মুফতি মাহমুদুল হাসান এবং শেখ মনিরুজ্জামান মনিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীকে নগদ ১৫ হাজার টাকা, বই ও সনদপত্র প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী পান নগদ ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে দেয়া হয় ৫ হাজার টাকা, সঙ্গে বই ও সনদপত্র।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন মো. নাঈম ইসলাম (শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি), ২য় স্থান অধিকার করেছেন মো. শফিক মিয়া (নবারণ পাবলিক স্কুল) এবং ৩য় স্থান অর্জন করেছেন মোঃ তারিফ আহম্মেদ শ্রাবণ।

এবারের প্রতিযোগিতায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ৩০ জনকে ভাইবার জন্য মনোনীত করা হয় এবং সেখান থেকে সেরা তিনজনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নববী আদর্শ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে রাসূল (সা.)-এর পবিত্র জীবনাদর্শ সুষ্ঠুভাবে তুলে ধরার মহৎ উদ্দেশ্য নিয়ে পিসফুল সোসাইটি (একটি অরাজনৈতিক সংগঠন) এ প্রতিযোগিতার আয়োজন করে। শেরপুর শহরের ১০ থেকে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত চর্চার আলো ছড়িয়ে দেওয়া, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা এবং নবীজির আদর্শিক চরিত্র গঠনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা আরও জানান, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ভবিষ্যতে সৎ, সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অর্ধলক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে, যা তাদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬