শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

২১ মার্চ ২০২৬, ০১:৩৯ PM
শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর © টিডিসি ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া আকন্দপাড়া এলাকায় একটি অস্থায়ী ঈদগাহ মাঠে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে এ হামলা চালিয়ে প্যান্ডেল ও সামিয়ানা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ঈদ-উল ফিতর উপলক্ষে আকন্দপাড়া ঈদগাহ মাঠে অস্থায়ী প্যান্ডেল ও সামিয়ানা টানানো হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে এসব স্থাপনা ভাঙচুর করে এবং সামিয়ানা ছিঁড়ে ফেলে। এতে ঈদের জামাত আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সব প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত সেখানেই ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।

ঈদগাহ মাঠ কমিটির সভাপতি সুরুজ্জামান মাস্টার বলেন, ঈদগাহ মাঠে যারা ভাঙচুর চালিয়েছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন অথবা উপযুক্ত বিচার করেন।

আকন্দপাড়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের আশেপাশের কিছু লোক হিংসার বসবর্তী হয়ে ঈদগাহ মাঠের সামিয়ানা ছিঁড়ে ফেলেছে, যাতে এখানে মানুষ নামাজ পড়তে না পারে। তিনি দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেন।

আকন্দপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হেদায়েতুল ইসলাম বলেন, যারা এই হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে কোনো খবর পাইনি এবং কোনো লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬