সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন

২০ মার্চ ২০২৬, ০৩:২০ PM
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন © টিডিসি ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুর জেলার সাতটি গ্রামে আগাম পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি জামাতে প্রায় ২০০ থেকে আড়াইশ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার আড়ালে থেকে নামাজ আদায় করেন, যা স্থানীয়ভাবে এক ভিন্নধর্মী চিত্র তৈরি করেছে।

যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে সেগুলো হল– শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরেই এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু ও ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ মতের অনুসারীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও জানান, এই মতের অনুসারীরা স্থানীয়ভাবে চাঁদ দেখা না গেলেও সৌদি আরবের ঘোষণার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে থাকেন।

ট্যাগ: শেরপুর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬