রোজার মধ্যেও জমে উঠেছে শেরপুর-৩ আসনের নির্বাচন 

১৫ মার্চ ২০২৬, ০১:৫২ PM
গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (বাঁয়ে) ও জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ

গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (বাঁয়ে) ও জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ © টিডিসি

চলছে রমজান মাস, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন। রোজার মধ্যেও নির্বাচনী পরিবেশ উত্তপ্ত ও প্রতিদ্বন্দ্বিতা মূলত দুই প্রধান দলের মধ্যে সীমাবদ্ধ—বিএনপি ও জামায়াত।

বিএনপির প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল, উপজেলা সদর ও গ্রামগঞ্জে প্রচারণা চালাচ্ছেন।  সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহুজন রুবেলকে ‘পরীক্ষিত এমপি’ মনে করছেন। তাঁদের মতে, রুবেলের বাবা মরহুম ডা. সেরাজুল হকও দুবার এমপি ছিলেন এবং বর্তমান সরকার বিএনপির অধীনে থাকায় রুবেল এমপি হলে এলাকার উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বেশি পাওয়া সম্ভব।

অপর দিকে জামায়াতের নতুন প্রার্থী নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই আলহাজ মো. মাসুদুর রহমান মাসুদ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়। তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। জামায়াত সমর্থকরা মনে করেন, মাসুদ হলেন নুরুজ্জামানের উত্তরসূরী। এই আসনে তার ভাই যেমন জনপ্রিয় ছিলেন তিনিও জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি মাসুদের এক বক্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মন্তব্য, ‘প্রয়োজনে একহাজার নেতা কর্মী শহীদ হবেন, তবু বিজয়ী হবেন’—এমন বক্তব্যে ভোটাররা কিছুটা আতঙ্কিত।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্স্কবাদী) মো. মিজানুর রহমানও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয়দের কাছে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে সীমাবদ্ধ বলে মনে হচ্ছে।

এদিকে আগামী ৯ এপ্রিলের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। ১৪ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা সদরসহ অন্যান্য এলাকা পরিদর্শন করেছেন কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) মো. মোরশেদুল আলম। পরিদর্শনকালে নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা শনাক্ত হয়নি।

পরিদর্শনে আদালতের স্টেনোগ্রাফার আতাহারুল ইসলাম, অফিস সহায়ক এনামুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মৃত্যুর কারণে বাতিল হওয়া নির্বাচনে কমিটির দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী জজ তনিমা রহমান এবং পুনঃতফসিল ঘোষণার প্রেক্ষিতে এবার দায়িত্ব পেয়েছেন যুগ্ম জেলা জজ-১ মো. মোরশেদুল আলম।

এই আসনের উপনির্বাচন হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এবং নির্ধারিত উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9