শ্রীবরদীতে পুসাসের কমিটি গঠন: সভাপতি রিয়াদ, সম্পাদক মায়াজ

২৫ মার্চ ২০২৬, ০৫:১৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ PM
রিয়াদ হাসান রাব্বি ও মাশফুকুর রহমান মায়াজ

রিয়াদ হাসান রাব্বি ও মাশফুকুর রহমান মায়াজ © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্রীবরদী, শেরপুর (পুসাস)’-এর আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনটির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম ও সদস্যসচিব মোয়াজ আল কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রিয়াদ হাসান রাব্বিকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মাশফুকুর রহমান মায়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া সহসভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৌসিফ তন্ময় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খাইরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নাফিস ইবনে বিলাসী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. শামছুল হক দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আফসানা মিমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মো. মাসুম আহমেদ নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থী অপি আহমেদ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি রিয়াদ হাসান রাব্বি বলেন, তাকে পুসাসের সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় অঙ্গীকারও।

তিনি আরও বলেন, পুসাসের সব সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সততা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে তিনি বদ্ধপরিকর। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে পুসাস শ্রীবরদীর শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে জরুরি বৈঠকে বসছে শিক্ষা মন্ত্র…
  • ১৩ মে ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই লঘুচাপ, ঘূর্ণিঝড় ও ৮ দিন কা…
  • ১৩ মে ২০২৬
এক উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৭ দিনে প্রাণ হারালেন চারজন
  • ১৩ মে ২০২৬
যশোরে ইপিআই টিকা সংকট, স্বাস্থ্যঝুঁকিতে ৭৩ হাজার শিশু
  • ১৩ মে ২০২৬
ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ফেসবুকে, এআই দিয়ে তৈরি দাবি কর…
  • ১৩ মে ২০২৬
দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দুর্গাপুর উপজেলা
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9