নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি

২৮ মার্চ ২০২৬, ০৫:২৭ PM
বরগুনা জেলার বিষখালী নদীতে রাসেল হোসেনের জালে ধরা পড়ে ইলিশ মাছটি

বরগুনা জেলার বিষখালী নদীতে রাসেল হোসেনের জালে ধরা পড়ে ইলিশ মাছটি © টিডিসি

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে ধরা একটি বড় ইলিশ মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়।

জানা যায়, জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার বিষখালী নদীতে জেলে রাসেল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। অন্যান্য মাছের সঙ্গে বড় আকারের এই ইলিশটিও জালে উঠে আসে।

পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটার মাছ বাজারে আনা হয়। প্রথমে ‘মনিরা দোয়া মৎস্য ভাণ্ডারে’ মাছটি ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এরপর খোলা ডাকে বাজারে দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত পাইকার জাকির হোসেন সর্বোচ্চ ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জাকির হোসেন বলেন, ‘মাছটির আকার ও গঠন খুবই ভালো। মানও উন্নত মনে হয়েছে। তাই বেশি দামে কিনেছি। এটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬