বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, ০১:৩১ PM
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে © টিডিসি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হওয়া এ দিনের কর্মসূচিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় দেশপ্রেমের এক আবহ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সার্কিট হাউস-সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসক তাছলিমা আক্তার শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ সারিবদ্ধভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আর জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬