জ্বালানি মজুত রেখে ‘তেল নেই’ বলল কর্তৃপক্ষ, অভিযানে জরিমানা ৫০ হাজার

২৮ মার্চ ২০২৬, ০২:২২ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০২:২৯ PM
তেল না পেয়ে গ্রাহকদের ভিড়

তেল না পেয়ে গ্রাহকদের ভিড় © টিডিসি ফটো

পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ বলে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরির দায়ে জামালপুরের সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকালে এক ঝটিকা অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১২ ড্রাম ভর্তি প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে মোটরসাইকেল চালকরা পেট্রোলের জন্য ভিড় জমান। তবে পাম্প কর্তৃপক্ষ জানায় তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। পেট্রোল না পেয়ে চালকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

প্রশাসনের কর্মকর্তারা মেসার্স জুই এন্টারপ্রাইজে সরেজমিনে তল্লাশি চালান। এসময় ১২টি ড্রামে লুকিয়ে রাখা প্রায় ২৫০০ লিটার পেট্রোলের সন্ধান পাওয়া যায়। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধারকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে সুশৃঙ্খলভাবে বিতরণ শুরু করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসাধু উপায়ে বাজার অস্থির করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬