ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল ৪ শিশুর

২১ মার্চ ২০২৬, ০৮:১৮ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ PM
ভাসমান সেতু ভেঙে

ভাসমান সেতু ভেঙে © টিডিসি ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ উপলক্ষে ঘুরতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার শিশু। ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ শিশুটিকে খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতরা হলো ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচরের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), এবং আবির নামে আরেক শিশু। আহত শান্তি নামের এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছে।

ঘুরতে আসা জহির হক জানান, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুর ওপর কয়েকশ মানুষ একসঙ্গে ওঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এতে হঠাৎ করেই সেতুটি ভেঙে পড়ে এবং অনেকেই নদীতে পড়ে যান। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়।

এই মর্মান্তিক ঘটনার পর ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে পুরো দেওয়ানগঞ্জ এলাকায়।

দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬