দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ,ক্ষতিপুরণ ও পুনর্বাসনের দাবি মিহাদ ও মায়ামনির পরিবারের, স্মারকলিপি

২৪ মার্চ ২০২৬, ০১:৩০ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৯:২০ AM
উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি

উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত মিহাদ ও মায়ামনির পরিবার ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মো. শাহিদুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকার বাসিন্দা জয়নালের দুই সন্তান মিহাদ ও মায়ামনি একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ড্রাম ব্রিজ ধসে পানিতে ডুবে প্রাণ হারায়। একই ঘটনায় আরও তিন শিশু নিহত হয়। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়; বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতার ফল।

এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং নদীর ওপারে অবস্থিত মালিহা পার্ক কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়াই ব্রিজটি সংযোগ দেয়, যা পরবর্তীতে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই ঘটনা একটি প্রশাসনিক ব্যর্থতা এবং বিশেষ মহলের ব্যক্তিস্বার্থের ফল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে— দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, ঝুঁকিপূর্ণ ড্রাম ব্রিজ অপসারণ করে স্থায়ী সেতু নির্মাণ এবং জেলার সব ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করে সংস্কার ও পুনর্নির্মাণ।

স্মারকলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন, যার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9