আ.লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস ক্যাডারের কর্মকর্তা কারাগারে

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© ফাইল ছবি

বর্তমান সরকারের পতনের পক্ষে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী লালমনিরহাটের আলোচিত বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গ্রেপ্তার মুকিব মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে মুকিবকে থানায় হস্তান্তর করেছে। থানায় তার বিরুদ্ধে সরকারবিরোধী একটি মামলা হয়, সেই মামলায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করে।

মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আমি জামিন চেয়ে শুনানি করি। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপরই তাকে খুঁজতে থাকে পুলিশ।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) কর্মরত ছিলেন।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬