টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩

১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ PM
গাঁজাসহ আটক দুই নারী

গাঁজাসহ আটক দুই নারী © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারী ও এক পুরুষসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে দুটি বাটন মোবাইল ফোন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশায় থাকা দুই নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় আটক দুই নারী হলেন টেকনাফের হাবিরপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

অন্যদিকে শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে স্পিডবোট নিয়ে বিশেষ টহল দল নদীতে অবস্থান নেয়।

এ সময় থার্মাল ইমেজার ও রাডারের সহায়তায় মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়।

পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950