যাত্রাবাড়ীতে বাকপ্রতিবন্ধীসহ আপন দুই বোনকে ধর্ষণ 

৩১ জানুয়ারি ২০২৫, ১০:১০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীসহ আপন দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেজাউল করিম (৫০) নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) রাতে গোলাপবাগ বউবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

নিপীড়নের শিকার শিশুদের মা বলেন, ‘আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউবাজারে একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী মেয়েটা প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আরেক মেয়ের বয়স ৮ বছর। ঘটনার সময় বাসায় কেবল তারা দুজন ছিল। তাদের বাবা বাইরে ছিল। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে। এ সময় একই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে গিয়ে দুই শিশু মেয়েকে ধর্ষণ করে। মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয়। আমি খবর পেয়ে বাসায় যাই। অসুস্থ হয়ে পড়া আমার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়কারী ডা. সাবিনা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত মধ্য রাতে শিশু দুটিকে পুলিশের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয়।  বৃহস্পতিবার তাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখনও রেজাল্ট আসেনি। তবে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তারা ধর্ষিত হয়েছে। শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকলেও তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা খুবই ভয় পাচ্ছে। নিয়মিত তাদের কাউন্সেলিং করানো হবে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিন জানান, রেজাউল করিম নামে ওই ব্যক্তি শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশীরা আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। সেই মামলায় রেজাউলকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence