চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

৩১ মার্চ ২০২৬, ০৮:২১ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ AM
 নিউজিল্যান্ড ক্রিকেট দল

নিউজিল্যান্ড ক্রিকেট দল © সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য চমক রেখেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন ফাস্ট বোলার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। একই সঙ্গে প্রায় দুই বছর পর সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড দল। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে তারা। তবে সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলায় তিনি অনুপস্থিত থাকবেন। তাঁর জায়গায় অভিজ্ঞ টম ল্যাথাম দলকে নেতৃত্ব দেবেন।

পিঠের চোট থেকে সেরে ওয়ানডে দলে ফিরেছেন উইল ও’রুর্ক। শিন ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ম্যাট ফিশার। আর গোড়ালির চোট জয় করে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই সুযোগ পেয়েছেন ব্লেয়ার টিকনার।

দলে অভিজ্ঞ বোলারদের ফেরাতে পেরে সন্তুষ্ট প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘উইল, ব্লেয়ার এবং ম্যাট গত কয়েক মাস ধরে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে আমাদের বোলিং শক্তির গভীরতা থাকাটা জরুরি। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়দের ফিরে পাওয়া দলের জন্য দারুণ খবর।’

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখিয়ে দলে ফিরেছেন ডিন ফক্সক্রফট। ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

এছাড়া শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলা মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্সকেও দলে রাখা হয়েছে। দ্বিতীয়বারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্স। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে ক্লার্ক ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে আলোচনায় আসেন, যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেটও ছিল।

নিউজিল্যান্ড ওয়ানডে দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন নিয়ে জরুরি নির্দেশন…
  • ১২ জুলাই ২০২৬
মসজিদে জামায়াতের দলীয় কার্যক্রম: ইসলাম কী বলে
  • ১২ জুলাই ২০২৬
আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ বৈশ্বিক ‘টার্গেটের’ তালিকা …
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ও এককালীন যত টাকা…
  • ১২ জুলাই ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence