জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, নারীসহ আটক ৩

২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
জব্দকৃত ৮০ বস্তা চাল-ডাল

জব্দকৃত ৮০ বস্তা চাল-ডাল © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৮০ বস্তা চাল-ডাল পাচারের সময় তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান। তিনি জানান, 'শনিবার সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিন জনকে আটক করা হয়।' 

এ বিষয়ে  মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬