চিপস কিনে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা 

২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
পাইকগাছায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ

পাইকগাছায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ © প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় চিপস কিনে দেওয়ার প্রলোভনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রফিকুল ইসলাম গাজীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার চাঁদখালী ইউনিয়নের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন। মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখায় রফিকুল ইসলাম। একপর্যায়ে বসতঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। 

পরে ভুক্তভোগী ছাত্রী পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে তাদের জানায়। এরপর রাতেই তার মা বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। একই রাতে তাকে থানা পুলিশ গ্রেফতার করে।

আরো পড়ুন: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ জানায়, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence