আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
পুলিশের হাতে গ্রেপ্তার গিয়াস উদ্দিন সোহাগ

পুলিশের হাতে গ্রেপ্তার গিয়াস উদ্দিন সোহাগ © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলি করে ছাত্র হত্যার ঘটনায় গিয়াস উদ্দিন সোহাগ নামে লক্ষ্মীপুরে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু’টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। শুক্রবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন সোহাগ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে শিক্ষার্থী-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ৪

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দুটি হত্যা মামলায় গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর সাবেক যুবলীগ নেতা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আফনানের মা এবং নিহত সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। এ দুই হত্যা মামলায় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির এক প্রার্থী
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আরও এক আসনে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের …
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণমাধ্যমকর্মীসহ কারা ভোটকেন্দ্রে মোবাইলসহ প্রবেশ করতে পারবে…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ৪ ভারতীয় শিক্ষ…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের দিন প্রার্থী-এজেন্টের যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬