আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্থ্য সচিব

১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী

বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী © সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সক্ষমতা অর্জন সাপেক্ষে এই বরাদ্দ দেওয়া হবে। তবে বর্তমান সময়ে জিডিপির ০.৬৭ শতাংশ বরাদ্দ হলেও তার ২৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়নি উল্লেখ করে তিন বলেন, আশা করি এটি আমরা ৫০-৫৫ শতাংশে নিয়ে যেতে পারব।

আজ শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ হয়, কিন্তু তা পরিপূর্ণভাবে ব্যয় করতে না পারার একটি দায় আছে। আমরা প্রকল্প নিয়ে তা একাধিকবার মেয়াদ বাড়াতে হয় সক্ষমতার অভাবে। আমরা আশা করি, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির বর্তমান বরাদ্দের তুলনায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হবে। এরইমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি এটি প্রভিশন আকারে রেখেছেন। এছাড়া মন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন, বাজেটের বাইরেও যদি আমরা ছোট ছোট স্কিম আকারে বরাদ্দ চাই, তাও তিনি অনুমোদন করবেন।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হত না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, আগামী ২০ এপ্রিল দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9