বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার ও র‍্যালি

১১ এপ্রিল ২০২৬, ১০:৩২ AM
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালি © সৌজন্যে প্রাপ্ত

‘Together for health. Stand with science’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্কলার্স ইন’ সেমিনার কক্ষে জনস্বাস্থ্য বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার। তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক তথ্যের গুরুত্ব এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘টেকসই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য—জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (NIPSOM), ইউনিসেফ, ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (BCCP), বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN), সেন্টার ফর ‘ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (CLPA), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এবং নুরা হেলথ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, এডজাঙ্কট ফ্যাকাল্টি, এলামনাই এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. মুশতাক হোসেন এবং অধ্যাপক ডা. সামসুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্সেসের ডিন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।

অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুস্থ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ের স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবিলা করতে হলে আমাদের অবশ্যই আধুনিক বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে। স্টেট ইউনিভার্সিটির মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দক্ষ জনস্বাস্থ্য কর্মী তৈরিতে যে ভূমিকা রাখছে, তা দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।’

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারের সমাপনী বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভবিষ্যৎ জনস্বাস্থ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার মাইলফলক হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন জনস্বাস্থ্য বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. আল্লামা ফয়সাল। সেমিনার শেষে জনস্বাস্থ্য বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9