চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি অপটোমেট্রিস্টদের

০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ PM
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি জানায় প্রতিনিধি দল

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি জানায় প্রতিনিধি দল © সংগৃহীত

দেশের চক্ষু সেবা খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে অপটোমেট্রি কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন অপটোমেট্রিস্টদের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)  স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দপ্তরে ৫ সদস্যের প্রতিনিধি দল ড. এম এ মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে।

৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন— ড. গাজী রিয়াজ রহমান, শাহাদাত হোসেন দেলোয়ার, এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ এবং এস এম মঈনুল ইসলাম। তারা ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) গ্রাজুয়েট অপটোমেট্রিস্টদের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন।

বৈঠকে অপটোমেট্রিস্টদের নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য একটি স্বতন্ত্র ও আধুনিক কাউন্সিল গঠন করা, স্বাস্থ্য সেবায় অপটোমেট্রিস্টদের সরকারিভাবে নিয়োগ ও স্বীকৃতি প্রদান, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং
সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নে বিষয়ে আলোকপাত করা হয়।

আলোচনা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি প্রতিনিধি দলের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

চক্ষু সেবার উন্নয়নে প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সদিচ্ছাকে প্রতিনিধি দল সাধুবাদ জানান। তারা মনে করেন, সঠিক নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয়ের এই আন্তরিকতা দেশের চক্ষু চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9