বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?

০৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ AM
বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায় অনেকের

বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায় অনেকের © টিডিসি সম্পাদিত

বৃষ্টি নামলে কোনো কারণ ছাড়াই মনের মধ্যে বলে ওঠে, এখন দিনে খিচুড়ি হলে বেশ জমে যেত। বৃষ্টির সাথে খিচুড়ির এক অনন্য সম্পর্ক, না খেলে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায় বলে মনে হয়। আসলে কেনো এমনটি হয়? শুধু কী স্বাদের কারণে, নাকি এর সাথে জড়িয়ে আছে স্মৃতি-সংস্কৃতি।

বিশ্লেষকদের মতে, বৃষ্টির দিনের আবহ মানুষকে স্বাভাবিকভাবেই ধীর করে দেয়। জানালায় বৃষ্টির শব্দ, মাটির সোঁদা গন্ধ ও মেঘলা পরিবেশ মনকে করে তোলে শান্ত ও নরম। এ অবস্থায় মানুষ সাধারণত গরম, নরম ও সহজপাচ্য খাবারের দিকে ঝুঁকে পড়ে, যার অন্যতম উদাহরণ খিচুড়ি।

খিচুড়ির সঙ্গে বাঙালির সম্পর্ক কেবল খাবার হিসেবে নয়, বরং স্মৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত। শৈশবে বৃষ্টির দিনে স্কুল ছুটি, রান্নাঘরে খিচুড়ি রান্নার গন্ধ, আর পরিবারের সবাই মিলে বসে খাওয়ার অভিজ্ঞতা- এসবই খিচুড়িকে একটি আবেগময় অবস্থানে নিয়ে গেছে। ফলে বড় হওয়ার পরও বৃষ্টির দিনে সেই স্মৃতি ফিরে আসে, আর তার সঙ্গে জড়িয়ে থাকে খিচুড়ির স্বাদ। 

এ ছাড়া বাংলাদেশের কৃষিনির্ভর সমাজব্যবস্থাও এ খাদ্যাভ্যাস গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্ষাকালে টানা বৃষ্টিতে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঘরে থাকা সহজ উপকরণ চাল ও ডাল দিয়ে দ্রুত রান্না করা যায় খিচুড়ি। পুষ্টিগুণেও সমৃদ্ধ এ খাবার সহজেই পেট ভরায় এবং শক্তি জোগায়।

আরও পড়ুন: সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?

গ্রামাঞ্চলে বৃষ্টির দিনে এক হাঁড়ি খিচুড়ি রান্না করে পরিবারের সবাই মিলে খাওয়ার প্রচলন দীর্ঘদিনের। এটি শুধু খাদ্য নয়, বরং পারিবারিক ও সামাজিক বন্ধন তৈরির একটি মাধ্যম হিসেবেও কাজ করে। শহরেও এই সংস্কৃতি বহাল রয়েছে, যদিও প্রেক্ষাপট কিছুটা বদলেছে। ব্যস্ত নগরজীবনে বৃষ্টির দিন সাময়িক বিরতি এনে দেয়, আর সেই অবসরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে খিচুড়ি হয়ে ওঠে প্রথম পছন্দ।

পুষ্টিবিদদের মতে, বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম ও সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী। পাশাপাশি এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়।

সামগ্রিকভাবে দেখা যায়, খিচুড়ি বৃষ্টির দিনের সঙ্গে শুধু খাবার হিসেবে নয়, বরং আবেগ, স্মৃতি ও সংস্কৃতির এক সমন্বিত প্রতীক হিসেবে জড়িয়ে আছে। তাই বৃষ্টি নামলেই খিচুড়ির প্রতি এই আকর্ষণ একটি স্বাভাবিক ও দীর্ঘদিনের সামাজিক বাস্তবতা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬