শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা

০২ এপ্রিল ২০২৬, ০১:৪৫ PM
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান © সংগৃহীত

শেরপুর পৌর শহরে রং মিশিয়ে খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে একটি বিরিয়ানি হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পরিচালিত অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে।

শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউস’-এ অভিযান চালিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি খাবারে ক্ষতিকর রং মেশানো এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী রকিবুল হাসান জানান, খোয়ারপাড়ের ওই বিরিয়ানি হাউসে অপরিষ্কার পরিবেশ, রং মিশ্রিত খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬