এনডিএফের সেমিনার

স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত

০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ PM
এনডিএফের সেমিনারে বক্তারা

এনডিএফের সেমিনারে বক্তারা © সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল মিলনায়তনে ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ প্রতিপাদ্যে এই সেমিনার শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় স্বাস্থ্য পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের প্রথিতযশা চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির। তিনি তার মূল বক্তব্যে বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, মুগদা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, ইবনে সিনা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, বিএমইউর রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু।

বিসিএস হেলথ ফোরামের সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর-উল আলম সোহেল ও এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক ও ডা. একেএম ওয়ালীউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন, ডা. মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিন, অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬