‘সুরক্ষিত সকল প্রাণ’ এই অঙ্গীকারে যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ PM
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালি © টিডিসি ফটো

'স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদ রানা। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্র্যাকের প্রতিনিধিরাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

এদিকে জেলা শহরের পাশাপাশি যশোরের বিভিন্ন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একইভাবে বাঘারপাড়া, মণিরামপুর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬