চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন

১১ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ PM
হামের টিকা

হামের টিকা © সংগৃহীত

আগামীকাল রবিবার (১২ এপ্রিল) চারটি সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’। আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগরে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৫ এপ্রিল প্রাথমিকভাবে ৩০ উপজেলায় শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম আগামী ২০ এপ্রিল দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে দেশে টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হত না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

স্বাস্থ্য সচিব বলেন, রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9