‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের

১১ এপ্রিল ২০২৬, ০৭:১১ PM
জিয়াউর রহমান ফাউন্ডেশন উৎপাদিত ‘কমল’ বীজ ধান

জিয়াউর রহমান ফাউন্ডেশন উৎপাদিত ‘কমল’ বীজ ধান © সংগৃহীত

সেবামূলক সংস্থা জিয়াউর রহমান ফাউন্ডেশনের উৎপাদিত ‘কমল’ বীজ ধান নিয়ে চুক্তিবদ্ধ কৃষকদের সঙ্গে এর উৎপাদন ও সংরক্ষণের ওপর মতবিনিময় সভা করেছে সংস্থাটির নেতারা। আজ শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপারই এলাকার কৃষক আয়েত আলীর বাড়ির পাশের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় মতবিনিময় সভা পরিচালনা করেন খন্দকার মাহফুজুল।

সভায় বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশন পরিচালক খন্দকার  মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আশরাফুল হক, কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক, মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডা. শফিকুল আহাদ সর্দার স্বপন, সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান। 

মতবিনিময় সভা শেষে চুক্তিবদ্ধ কৃষক ও জমির মালিকদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন এবং কথা বলেন সংগঠনটির কর্মকর্তারা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬