কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

১০ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার © ফাইল ছবি

ছাত্র আন্দোলনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা। সাধন চন্দ্র মজুমদারের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন রমিজ (২৪)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধন চন্দ্র মজুমদারসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভারতে ট্রেনযাত্রায় অচেতন উদ্ধার, বাকৃবি শিক্ষার্থী কলকাতার …
  • ০৩ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ: শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্…
  • ০৩ মার্চ ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ
  • ০৩ মার্চ ২০২৬
হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল …
  • ০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে দূতাবাস বন্ধের হিড়িক
  • ০৩ মার্চ ২০২৬
‌ছাত্রলীগ শব্দে ‘ঘৃণা’, দলের নাম বদলে ফেলল ‘জাগপা ছাত্রলীগ’
  • ০৩ মার্চ ২০২৬