মিরসরাইয়ে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আজিজুল হক

গ্রেপ্তার মো. আজিজুল হক © সংগৃহীত

মিরসরাইয়ে বিদেশি মদ ও দেশে তৈরি চোলাই মদসহ মো. আজিজুল হক (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তার বসতঘর থেকে তিন বোতল বিদেশি মদ ও ৬০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। 

রবিবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার বদি আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আজিজুল হক হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার বদিউর রহমানের ছেলে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, গ্রেপ্তার আজিজুল হকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬