কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

২৮ জুলাই ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রনি আহম্মেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) সকালে সখিপুর-গোপিনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকার আ. লতিফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রনি সখিপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আলতার মোড় এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।  

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬