চিন্তাহরণ বিশ্বাস নাম পাল্টে রাবি ছাত্রীর সঙ্গে প্রেম-প্রতারণা, হাতিয়েছেন লাখ টাকা

১৭ মার্চ ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
গ্রেপ্তারকৃত চিন্তাহরণ বিশ্বাস

গ্রেপ্তারকৃত চিন্তাহরণ বিশ্বাস © টিডিসি ফটো

সেনাবাহিনীতে কর্মরত মেজর সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর সঙ্গে প্রেমের পর আর্থিক প্রতারণার অভিযোগে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটনের (আরএমপি) মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম চিন্তাহরণ বিশ্বাস (৩৯)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে। মুসলিম পরিচয়ে ফেসবুক আইডি খুলে নিয়মিতই এরকম প্রতারণা করতেন তিনি। তার বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

আরএমপির ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্তাহরণ হিন্দু ধর্মের অনুসারী হয়েও মো. রোহান সিকদার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছেন। পাঁচ মাস পূর্বে এই ফেসবুক আইডি ব্যবহার করে সে রাবির এক ছাত্রীর (মুসলিম) সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায়। এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন চিকিৎসক এসব কথা বলে চিন্তাহরণ ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন।

একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে তোলেন তিনি। সেই সুবাদে চিন্তাহরণ ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য তিনি ঐ পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও তিন লাখ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরণের এমন আচরণে ঐ ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তারা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো. মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই পলাশ আলী ও তার টিম ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দানকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করেন। এরপর কৌশলে চিন্তাহরণকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে শনিবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৬টায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি চিন্তাহরণকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কখনো কখনো নিজেকে সেনাবাহিনী কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আত্মীয়র পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬