গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান

০৫ এপ্রিল ২০২৬, ১১:০০ PM
এনসিপিতে যোগদান সভা

এনসিপিতে যোগদান সভা © সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক যোগদান কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১৫৩২ জন সংগঠনটিতে যোগ দিয়েছেন।

আজ গাজীপুরে অবস্থিত আহনাফ কিচেনে অনুষ্ঠিত এক সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম বলেন, ‘সারাদেশে এনসিপিতে বিভিন্ন পেশার মানুষ যোগদান করছেন। মানুষ এনসিপিকে এদেশের জন্য নিরাপদ মনে করছেন। তারই ধারাবাহিকতায় গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে এবং বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়েছেন। তিনি আরও জানান, যোগদানকারী সদস্যদের অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হবেন।’

সভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।’

যোগদানের বিষয়ে আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, ‘গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন।’

সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬