টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১০ আসামি গ্রেপ্তার

০৫ এপ্রিল ২০২৬, ০১:১১ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি ও সন্দেহভাজন মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুজ্জামান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতাইশ এলাকার বাসিন্দা।

এ সময় ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া বড় দেওড়া এলাকায়। এ ছাড়া ৮০ গ্রাম গাঁজাসহ মো. ইমরান (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় হলেও বর্তমানে ঢাকার তুরাগ এলাকায় বসবাস করছিলেন।

অভিযানের অংশ হিসেবে প্রসিকিউশন ৭৮ ধারায় সন্দেহভাজন মাদকসেবী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে মো. ইউসুফ মিয়া (২৯), শফিকুল ইসলাম (২৮), মতিন (২৪), ফেরদৌস (৩২), রাব্বি (২৭), রবিন আহমেদ রাজু (৩৫) ও মো. হানিফকে (৩৪) আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার করা সব আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬