ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪

০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ PM
ইসরায়েলে ইরানের হামলা

ইসরায়েলে ইরানের হামলা © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় । রবিবার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। 

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই হামলায় চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষেপণাস্ত্র আঘাত হানা আবাসিক ভবনটি ধসে পড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। সংস্থাটির মুখপাত্র ইলান ওহানা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘হামলার শিকার ওই ভবনটিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।’

ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ওই স্থানে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইলান ওহানা আরও জানান, ‘বর্তমানে ভবনটি ধসে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। সেখানে কোনো মানুষ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। তবে চরম প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে প্রাথমিক এই তল্লাশি অভিযান বেশ ব্যাহত হচ্ছে।’

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬