টেকনাফে বিএনপির কার্যালয়ে আগুন

০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ PM
বিএনপির কার্যালয়ে আগুন

বিএনপির কার্যালয়ে আগুন © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকান্ড ব্যাহত করতে এক জামায়াত নেতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদককারবারী ও পতিত স্বৈরাচারের দোসররা মিলে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘আগে থেকে এই এলাকার কিছু অপরাধী হুমকি দমকি দিয়ে আসছিল। আমরা ধারনা করছি, তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ইতি মধ্য কিছু নাম এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত সবাই আইনের আনার দাবি করছি।’ 

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আইনশৃংখলা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।’ 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি নজরদারী রয়েছে।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950